Saturday 14 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিসি’র প্রশাসক হলেন বিলকিস জাহান শিরিন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৪ মার্চ ২০২৬ ১৯:৩৫ | আপডেট: ১৪ মার্চ ২০২৬ ২০:৪৬

‎বরিশাল: সিটি করপোরেশনে (বিসিসি) বিলকিস জাহান শিরিনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

‎আগামীকাল তিনি দায়িত্ব গ্রহণ করবেন। বিলকিস জাহান শিরিন বিএনপির কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদকের (বরিশাল বিভাগ) দায়িত্বে রয়েছেন।

‎প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগ পাওয়া প্রশাসকেরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি বিধি মোতাবেক ভাতা পাবেন।

‎স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের নির্বাচন পর্যন্ত রাজনৈতিক প্রশাসকেরা দায়িত্ব পালন করবেন। নির্বাচনের পর প্রশাসক মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাসিকের নতুন প্রশাসক রিটন
১৪ মার্চ ২০২৬ ২০:৫০

আরো

সম্পর্কিত খবর