Friday 27 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোবাইল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যার চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩০

বাকপ্রতিবন্ধী কিশোর সুমন। ছবি: সংগৃহীত

রাজশাহী: জেলার তানোর উপজেলায় বাকপ্রতিবন্ধী কিশোরকে মোবাইল কিনে না দেওয়ায় বিদ্যুতের খুঁটিতে চড়ে আত্মহত্যার চেষ্টাকালে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসকর্মীরা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তানোরের পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের বিলে এ ঘটনা ঘটে। ওই কিশোরের নাম সুমন। সে একই গ্রামের মাহাতাব হোসেনের ছেলে।

জানাগেছে, শুক্রবার সকালে চিমনা গ্রামের পাশে বিলের মাঝে হাই ভোল্টেজের খুঁটিতে চড়ে বসে থাকতে দেখতে পান কিছু কৃষক। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসকে বিষয়টি জানালে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে তানোর ফায়ার সার্ভিস টিম তাকে খুঁটি থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে তানোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাব-স্টেশন অফিসার রফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। বিদ্যুৎ সংযোগ বন্ধ নিশ্চিত করে বিশেষ মই ব্যবহার করে অত্যন্ত সতর্কতার সঙ্গে যুবককে খুঁটি থেকে নিচে নামানো হয়। সময়মতো উদ্ধার অভিযান পরিচালনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

তানোর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম খান বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

চকরিয়ায় ফের বাড়ছে গরু-মহিষ চুরি
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৭

আরো

সম্পর্কিত খবর