Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকরিয়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৯

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলারর নলবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২)। তারা চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা।

চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমির বলেন, ‘রাত ৮টার দিকে নুরুল হোসেন তার ছেলে শামীমকে নিয়ে বরইতলী থেকে চিরিংগা বাজারের উদ্দেশে মোটরসাইকেলে রওনা দেন। শামীম বাবার পেছনে বসেছিল। মোটরসাইকেলটি চকরিয়া উপজেলার নলবিলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের তাদের ধাক্কা দেয়। এতে দুজন গুরুতর আহত হন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও ছেলে মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।’

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর