Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩২

-ছবি : প্রতীকী

রাজশাহী: রাজশাহীর মোহনপুরে একটি ডিমের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এর চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কেশরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মোহনপুর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত ফায়ার ফাইটার সজিবুল ইসলাম।

তিনি বলেন, আমরা ২টার দিকে দুর্ঘটনার খবরটি পায়। সেখান থেকে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ডিমের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি দুর্ঘটনা কবলে পড়েন। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তার পকেটে থাকা আইডি থেকে জানা গেছে, তার নাম হুমায়ন কবির।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর