Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে হুইলচেয়ারে করে আশির্ধ্বো বাবাকে নিয়ে ভোট দিলেন ছেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৮ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩১

রাজশাহী: কথা বলতে পারেন না ঠিক মতো। দৃষ্টিও বেশ দূর্বল। নেই নিজে চলাফেরা করার শক্তি। তবুও ভোটোৎসবে অংশগ্রহণ করার তীব্র বাসনা এবং বায়নার কারণে কানাডা থেকে দেশে ফিরে বাবাকে নিয়ে ভোট কেন্দ্রে এসেছেন ছেলে মো. শাহীন।

বয়স ৮০ পেরোনো বৃদ্ধের নাম মো. নুরুদ্দিন। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ২১ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা। বৃদ্ধ পেশায় ছিলেন একজন শিক্ষক। রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে অবসর নিয়েছিলেন ১৯৯০ সালে। সেই থেকে অবসরে কাটছে তার সময়।

মো. শাহিন জানান, ভোট দেওয়ার জন্য তার বাবার অত্যধিক আগ্রহ এবং বায়নার কারণে প্রায় ১১ হাজার কিলোমিটার দূর থেকে দেশে ফিরেছেন তিনি। ভোরের আলো ফুটতেই আনন্দে ফেটে পড়েন তিনি। ফলে হুইলচেয়ারে করে তাকে নিয়ে রাজশাহী-২ আসনের সাবিত্রী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হন শাহীন। নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দিত আশির্ধো নুরুদ্দিন। বাবার খুশিতে কানাডা থেকে দেশে আসা সার্থক হয়েছে বলে জানান ছেলে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর