Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুন্সীগঞ্জে ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১১ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৮

সিদু বর্মন

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বরমা বাজারে ঘুড়ি নামানোর সময় বিদ্যুতায়িত হয়ে সিদু বর্মন (১০) নামের এক শিশু প্রাণ হারিয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের বরম বাজার সংলগ্ন বর্মনপাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সিদু স্থানীয় জীবন বর্মনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে খেলাধুলার সময় সিদুর ঘুড়িটি বৈদ্যুতিক তারে আটকে যায়। পরে ঘুড়ি নামানোর চেষ্টা করতে গিয়ে সে একটি লোহার রড ব্যবহার করে তারে স্পর্শ করে, এতে সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।

পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় সিদুর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পল্লী বিদ্যুৎ সমিতির নিমতলা অফিসের ইনচার্জ এজিএম আরিফ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে এবং বর্তমানে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রয়েছে।

শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সানজিত জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর