Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৬

নিহত বাধন আহমেদ। ছবি: সংগৃহীত

সিলেট: সিলেটের বিয়ানীবাজারে নোহারচাপায় (মাইক্রোবাস) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বন্ধু গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ী মডেল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম বাধন আহমেদ। তিনি বিয়ানীবাজার থানার নওয়াখানী গ্রামের রুহেল আহমদের ছেলে। দুর্ঘটনায় আহত অপরযাত্রীর নাম মাহিন আহমেদ।

স্থানীয় সূত্র জানায়, বাগবাড়ী মডেল স্কুলের সামনে একটি নোহা মাইক্রোবাস বাধন আহমেদের মোটরসাকেলটিকে চাপা দেয় । এতে ঘটনাস্থলেই বাধন আহমেদ গুরুতর আহত হয়ে পরে মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত মাহিনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর