Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দক্ষিণাঞ্চলে জামায়াতের প্রথম নির্বাচনি জনসভায় মানুষের ঢল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ০৯:৩৫ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১২:৩৫

দক্ষিণাঞ্চলে জামায়াতের প্রথম নির্বাচনি জনসভা

কুষ্টিয়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উত্তরাঞ্চলের নির্বাচনি প্রচার শেষ করে দেশের দক্ষিণাঞ্চলে প্রথম জনসভা করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৬ জানুয়ারি ) সকাল ৯টায় কুষ্টিয়া শহরের শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এই নির্বাচনি জনসভা শুরু হয়েছে।

জনসভাকে ঘিরে সকাল থেকেই কুষ্টিয়া জেলার চারটি উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে জড়ো হয়েছেন।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় ডা. শফিকুর রহমান হেলিকপ্টার যোগে কুষ্টিয়া পুলিশ লাইনে অবতরণ করবেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে তিনি জনসভায় উপস্থিত হয়ে বক্তব্য দেবেন।

বিজ্ঞাপন

বক্তব্য শেষে জামায়াত আমির পুনরায় হেলিকপ্টারে মেহেরপুরের নির্বাচনি জনসভার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা রয়েছে। মেহেরপুরের জনসভা শেষে তিনি চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার নির্বাচনি কার্যক্রমে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর