Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ভোট দিবেন: উপদেষ্টা আদিলুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৬ ১৬:৩২

বান্দরবান: গৃহায়ন ও গণপূর্ত, শিল্প এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ভোট দিবেন। ফ্যাসিবাদকে দমন করতে হবে, প্রতিহত করতে হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বান্দরবানের জেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্ধুদ্ধকরণের প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, এতদিন যে অন্যায় হয়েছে সেই আন্দোলন আর হতে দেওয়া হবে না। গণঅভ্যুত্থানের সরকারের উদ্যোগে জুলাই সনদ পাঠানো হয়েছে আর সেই সনদের ব্যাপারে সকলের সম্মতির জন্য ১২ই ফেব্রুয়ারি গনভোট। যারা বাংলাদেশকে বদলে দিতে চান, বাংলাদেশকে সমৃদ্ধশালী করতে চান সবাই মিলে গনভোটে হ্যা এর পক্ষে দাড়াঁবেন।

বিজ্ঞাপন

বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি এর সভাপতিত্বে এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বান্দরবানের পুলিশ সুপার আবদুর রহমানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রথমে বান্দরবানে জুলাই শহিদদের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ উপদেষ্টা আদিলুর রহমান খান ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুস্পস্তবক অর্পণ করেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর