Monday 20 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কম খরচে বিমান ভ্রমণের সহজ কৌশল

তাহমিনা ইসলাম স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৬:৪৫

বর্তমান সময়ের দ্রুতগতির জীবনে সময় বাঁচানোই যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ব্যস্ততার মাঝেই স্বল্প সময়ে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর জন্য বিমানে ভ্রমণ এখন অনেকেরই প্রথম পছন্দ হয়ে উঠেছে। একসময় যা ছিল কেবল বিলাসিতার প্রতীক। আজ তা পরিণত হয়েছে প্রয়োজনীয় যাতায়াতের মাধ্যম হিসেবে। তবে অনেকেরই ধারণা বিমানে ভ্রমণ মানেই অতিরিক্ত খরচ। যা সবার পক্ষে বহন করা কঠিন।

আসলে বিষয়টি পুরোপুরি তা নয়। সঠিক পরিকল্পনা, সময় নির্বাচন এবং কিছু কার্যকর কৌশল জানা থাকলে বিমান ভ্রমণও হতে পারে বেশ সাশ্রয়ী। সামান্য সচেতনতা আর স্মার্ট সিদ্ধান্ত আপনার টিকিটের খরচ অনেকটাই কমিয়ে আনতে পারে। তাই যারা কম খরচে আরামদায়ক ও ঝামেলাহীন ভ্রমণ করতে চান। তাদের জন্য কিছু সহজ কিন্তু কার্যকর কৌশল জানা অত্যন্ত জরুরি।

বিজ্ঞাপন

সঠিক দিন বেছে নিন

সব দিন একরকম নয়। সাধারণত সপ্তাহের মাঝামাঝি বিশেষ করে মঙ্গলবার বা বুধবার টিকিটের দাম তুলনামূলক কম থাকে। শুক্রবার অনেক সময় সাশ্রয়ী হলেও ভিড় বেশি হয়। তাই কম খরচের পাশাপাশি আরামদায়ক ভ্রমণ চাইলে মাঝ সপ্তাহই ভালো।

বুকিংয়ের সঠিক সময়

অনেক আগে টিকিট কাটলেই যে সস্তা পাবেন এমনটা সবসময় নয়। অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে যাত্রার ১৫–৩০ দিন আগে টিকিট বুক করাই সবচেয়ে ভালো সময়। এতে দাম তুলনামূলক কম থাকে এবং বিকল্প অপশনও পাওয়া যায়।

সস্তা মাসে ভ্রমণ করুন

সব মাসে টিকিটের দাম এক থাকে না। সাধারণত জুন মাসে ভ্রমণ তুলনামূলক সস্তা হয়। অন্যদিকে ডিসেম্বর বা ছুটির মৌসুমে দাম অনেক বেড়ে যায়। তাই সম্ভব হলে অফ-সিজনে ভ্রমণের পরিকল্পনা করুন।

ভিড় এড়িয়ে চলুন

ছুটির সময়, উৎসব বা স্কুল বন্ধের মৌসুমে টিকিটের দাম বাড়ে। মে ও অক্টোবরের মতো সময়গুলোতে ভিড় বেশি থাকে। নির্দিষ্ট কিছু তারিখ যেমন মার্চের শুরুর দিক বা বছরের শেষ দিন এড়িয়ে গেলে আপনি আরামদায়ক ও সাশ্রয়ী ভ্রমণ করতে পারবেন।

অতিরিক্ত কিছু টিপস

ফ্লেক্সিবল থাকুন: তারিখ ও সময় একটু পরিবর্তন করতে পারলে সস্তা টিকিট পাওয়া সহজ হয়।

তুলনা করুন: বিভিন্ন এয়ারলাইন্স ও ওয়েবসাইটে দাম যাচাই করে নিন।

অ্যালার্ট ব্যবহার করুন: টিকিটের দাম কমলে নোটিফিকেশন পেতে অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।

লাগেজ কম রাখুন: অনেক এয়ারলাইন্স অতিরিক্ত লাগেজে বেশি চার্জ নেয়।

রাত বা ভোরের ফ্লাইট বেছে নিন: এই সময়গুলোতে ভাড়া কম হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

স্মার্ট পরিকল্পনা আর সামান্য সচেতনতা আপনার ভ্রমণ খরচ অনেকটাই কমিয়ে দিতে পারে। তাই পরেরবার বিমান ভ্রমণের আগে এই কৌশলগুলো মাথায় রাখুন। কম খরচে আরামদায়ক ভ্রমণ আপনার হাতের মুঠোয়!

সারাবাংলা/টিএম/এএসজি
বিজ্ঞাপন

আরো

তাহমিনা ইসলাম - আরো পড়ুন
সম্পর্কিত খবর