Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেলবোর্নে ঈদ পুনর্মিলনীতে বাংলাদেশিদের মিলনমেলা

সারাবাংলা ডেস্ক
২৭ জুন ২০২৫ ০৯:৫৯

অস্ট্রেলিয়ার প্রদেশ ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নে ঈদ পুনর্মিলনীতে বাংলাদেশিদের মিলনমেলা।

ঢাকা: অস্ট্রেলিয়ার প্রদেশ ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নের অদূরেই বালারাত নামের ছোট্ট একটি শহর। সেখানে প্রায় শ’খানেক বাংলাদেশি পরিবারের বসবাস।

গত ২২ জুলাই এ কমিউনিটি ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। বৈচিত্র্যময় এ আনন্দ আয়োজন বরাবরের মতো এবারও প্রশংসা কুড়িয়েছে।

শিশু থেকে প্রৌড় সকলেই এ আয়োজনে শামিল হয়েছিলেন। বিশেষত ছোটদের গান, মনোমুগ্ধকর নৃত্য সবার হৃদয় ছুঁয়ে যায়। বাংলাদেশের জনপ্রিয় লোকগান ‘লীলাবালি, লীলাবালির’ সঙ্গে বড়-ছোট সকলের সম্মিলিত নৃত্যশৈলি মুগ্ধ করে অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথিদের।

শিশু থেকে প্রৌড় সকলেই এ আয়োজনে শামিল হয়েছিলেন।

বাংলাদেশি বাঙালিদের এ আয়োজনে ভিক্টোরিয়া সরকারের বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্য এবং মাল্টিকালচারাল কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উপস্থিত ছিলেন। তারা এ আয়োজনের প্রশংসা করে বলেন, এরকম চমৎকার আয়োজন অস্ট্রেলিয়ার মাল্টিকালচারাল ডাইভার্সিটির চর্চাকে সমৃদ্ধ করবে। এমন আয়োজনের মধ্যে দিয়ে নানা সাংস্কৃতিক আদান-প্রদান ঘটিয়ে নিজেদের সমৃদ্ধ করবার চেষ্টা যাতে অব্যাহত থাকে সেজন্য তারা সকল ধরনের সহযোগিতা করবেন বলে জানান।

বিজ্ঞাপন

বালারাত বাংলাদেশি কমিউনিটির সভাপতি রায়হান শুভ, সহসভাপতি ডা. নাদিম রহমান, সাধারণ সম্পাদক সিরাজুম মুনিরা এবং সদস্য জেনিফ, ফারিয়া, ফারা, মিজান, সৌরজিৎ, কাজল, আমিনসহ আয়োজনের সর্বাঙ্গীনতায় ছিলেন আরও অনেকেই।

আয়োজকরা বিদেশের মাটিতে দেশীয় উৎসব ও সংস্কৃতি চর্চা এবং বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশি নতুন প্রজন্মের সঙ্গে বাঙালি সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে তারা প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে ঢাকা ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫২

আকিজ গ্রুপে কাজের সুযোগ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৮

চাকরি দিচ্ছে আরএফএল
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৪

আরো