Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন মঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ২১:৪৯ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ০০:০৪

তামান্না জেসমিন রিভা

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তফাদার উপস্থিত ছিলেন। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জুলাই মাসের ছাত্র আন্দোলনের সময় রিভা ক্যাম্পাস ত্যাগ করে আত্মগোপনে চলে যান। এরপর দীর্ঘ সময় তাকে জনসমক্ষে দেখা যায়নি। পরবর্তীতে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে তাকে আটক করা হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএম/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর