ঢাকা: ১১ থেকে ২০তম গ্রেডে ৭ পদে ৫৭৫ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২৭ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়;
১. পদের নাম: অডিটর
পদসংখ্যা: ৩৭৮টি
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
আবেদনের যোগ্যতা: স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২টি
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
আবেদনের যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৩. পদের নাম: জুনিয়র অডিটর
পদসংখ্যা: ৯২টি; LanguageResources
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৪. পদের নাম: ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা: ৪টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৫. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ২টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা: জুনিয়র স্কুল সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হালকা বা ভারী (প্রযোজ্য ক্ষেত্রে) যানবাহন চালনার লাইসেন্সসহ গাড়ি চালনায় অন্যূন ৩ বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।
৬. পদের নাম: সর্টার
পদসংখ্যা: ৪০টি
বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৭. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৫৭টি
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুলাই ২০২৬ তারিখে)
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ পদভেদে ৫৬ থেকে ১৬৮ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: আগামী ২৭ আগস্ট ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।