Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিত্রনায়ক শাকিল খানের প্রথমবার


১১ জুন ২০১৮ ১৫:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান অনেক বছর ধরেই চলচ্চিত্রে অনুপস্থিত। এই অভিনেতার সঙ্গে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করা অনেক নায়ক চলচ্চিত্র থেকে দূরে সরে গেলেও মাঝে মধ্যে দেখা যায় ছোট পর্দায়। কিন্তু শাকিল খান ছিলেন না কোনো জায়গায়। রঙিন জীবন ছেড়ে তিনি মনোযোগ দিয়েছেন ব্যবসায়।

কিন্তু অনেক সময় পর এবার ঈদে এই অভিনেতাকে দেখা যাবে ছোট পর্দায়। তবে নাটকে নয়, শাকিল খানকে দেখা যাবে ম্যাগাজিন অনুষ্ঠানে। এখানে তিনি একাই অতিথি ও উপস্থাপক। ‘আমার ছবি, আমার গান’ শিরোনামের একটি চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান।

আর এখানেই প্রথমবারের মতো ছোট পর্দায় দেখা যাবে তাকে। অনুষ্ঠানটিতে তিনি তার ক্যারিয়ারের বিভিন্ন অভিজ্ঞতার কথা বলবেন। সেই সাথে তার অভিনীত চলচ্চিত্রের সাতটি গান দেখানো হবে। ঈদের ৪র্থ দিন দুপুর একটায় একুশে টেলিভিশনে প্রচারিত হবে।

বিজ্ঞাপন

শাকিল খান সবশেষ ‘অবুঝ বউ’ চলচ্চিত্রে অভিনয় করেন। ছবিটি মুক্তি পায় ২০১০ সালে।

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমি মন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো