Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ১৯:১৯

উদ্ধার হওয়া ইয়াবা।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় একটি মুরগির খামার থেকে প্রায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।

পুলিশ জানায়, হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গিখালী এলাকার নুরুল হোসাইনের মুরগির খামারে অভিযান চালানো হয়। অভিযানের সময় খামারের ভেতরের একটি ছোট কক্ষের পশ্চিম পাশে খাটের নিচে লুকিয়ে রাখা দু’টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তা দু’টি খুলে গণনা করে মোট পাঁচ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

পুলিশ আরও জানায়, অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পালিয়ে যান। তাদের মধ্যে খামারের মালিক নুরুল হোসাইনকে (৩০) শনাক্ত করা হয়েছে। তিনি একই এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

পুলিশের ভাষ্য, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দেশে প্রবেশ করেছে এমন তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় নুরুল হোসাইনকে পলাতক আসামি করে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর