Saturday 09 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে ধান কাটার সময় বজ্রপাতে নিহত ২ কৃষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ২২:১০ | আপডেট: ৭ মে ২০২৬ ১৪:২৭

বজ্রপাতের প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ: ময়মনসিংহের দুই উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন।

বুধবার (৬ মে) বিকেলের দিকে জেলার ফুলপুর ও নান্দাইল উপজেলায় বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) আজহারুল ইসলাম বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খারুয়ার রাজাবাড়িয়া গ্রামের রাজাবাড়িয়া বাজারের পাশে বজ্রপাতের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত কৃষক আব্দুর রশিদ (৬২) ওই গ্রামের চান্দু মিয়ার ছেলে। ধান কাটার সময় বৃষ্টিও হচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে আব্দুর রশিদ গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান তিনি।

এদিকে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মো. ফিরোজ হোসেন বলেন, ‘বিকেল ৩টার দিকে কঠুরাকান্দা গ্রামের নিজ বসতবাড়ির পাশে মইশাপুরি বিলে আব্দুল কুদ্দুস (৪৫) নামে এক কৃষক ধান কাটার সময় বজ্রপাতে মারা যান। নিহত আব্দুল কদ্দুস ওই গ্রামের মৃত মহুর আলী মুন্সির ছেলে।’

এ ছাড়া, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর