Saturday 09 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমানত ফিরে পেতে ৫ ইসলামি ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৬:৩৯ | আপডেট: ৬ মে ২০২৬ ২০:২৬

– ছবি : সংগৃহীত

চট্টগ্রাম: আমানতের টাকা ফেরত এবং ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের দাবিতে একীভূত হওয়া পাঁচটি ইসলামি ব্যাংকের গ্রাহকরা বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষোভকারীরা ‘আমার টাকা ফেরত চাই’, ‘হেয়ার কাট মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা চলবে না’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

বুধবার (৬ মে) সকাল ১১টা থেকে চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। ‘সম্মিলিত ইসলামি ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিভাগ’ এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া আমানতকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্যাংকগুলোতে তাদের জমাকৃত অর্থ আটকে রয়েছে। প্রয়োজনের সময় টাকা তুলতে না পেরে পরিবার ও ব্যবসা পরিচালনায় চরম সংকটে পড়েছেন তারা। ঈদুল আজহা সামনে রেখে কোরবানির প্রস্তুতি নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন অনেক গ্রাহক।

বিজ্ঞাপন

আন্দোলনকারীদের দাবি, আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, উত্তোলনের সীমাবদ্ধতা তুলে নিতে হবে এবং দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু করতে হবে। একই সঙ্গে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংককে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

– ছবি : সংগৃহীত

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘হেয়ার কাট বাতিল আমানতের টাকা ফেরত পেতে সকাল থেকে তারা আন্দোলন শুরু করেছিল। যেহেতু এটি ভিআইপি জোন এবং কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা রয়েছে, তাই আমরা তাদের কর্মসূচি নিউমার্কেট মোড়ে করতে বলেছিলাম। তবে তারা আলকরণ মোড়ে করেছেন। পরে তারা বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি দিয়েছেন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর