Saturday 09 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরস্কের হুদাপার পার্টির নেতাদের সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মে ২০২৬ ২২:২৮

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে তুরস্কের হুদাপার পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও আন্তর্জাতিক বিভাগের প্রধান হুসাইন এমির এবং এনজিও বিভাগের প্রধান ফিকির কারাভিল এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় বলে দলীয় সূত্র জানা গেছে।

এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি, ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনের (ইফসো) সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ এবং বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. হাফিজুর রহমান।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে তুরস্কের হুদাপার পার্টি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্পর্ক ও মতবিনিময় ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়া ভ্রাতৃপ্রতীম দুই মুসলিম দেশ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে বলে বৈঠকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।