Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ২৪ জনের দল ঘোষণা, আছেন জিমি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ২০:২৯

এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রস্তুতিতে নতুন গতি এসেছে। জার্মান কোচ গেরহার্ড পিটার দায়িত্ব নেওয়ার পর প্রাথমিক ৩৮ সদস্যের ক্যাম্প থেকে খেলোয়াড় সংখ্যা কমিয়ে ২৪ জনে এনেছেন। সোমবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এই ২৪ জনকে নিয়ে প্রথম অনুশীলন করান তিনি।

স্থানীয় কোচ মশিউর রহমান বিপ্লবের অধীনে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা প্রস্তুতি ক্যাম্পের পর খেলোয়াড়দের পারফরম্যান্স, ফিটনেস এবং অনুশীলন ম্যাচ পর্যবেক্ষণ করে সংক্ষিপ্ত স্কোয়াড চূড়ান্ত করেছেন পিটার। এখন থেকে খেলোয়াড়দের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বিজ্ঞাপন

২৪ সদস্যের এই দলে সবচেয়ে আলোচিত ঘটনা রাসেল মাহমুদ জিমি ও তাঁর ছোট ভাই খালেদ মাহমুদ রাকিনের একসঙ্গে জায়গা পাওয়া। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা জিমি সম্প্রতি নতুন ফেডারেশন কমিটি দায়িত্ব নেওয়ার পর আবার ক্যাম্পে ফেরার সুযোগ পান।

সেপ্টেম্বরের মাঝামাঝি এশিয়ান গেমস শুরু হওয়ার আগে আগস্টজুড়ে ক্যাম্প চালিয়ে যাবেন কোচ গেরহার্ড পিটার। এই সময় খেলোয়াড়দের পারফরম্যান্স নিবিড়ভাবে মূল্যায়ন করে চূড়ান্ত ১৮ সদস্যের দল ঘোষণা করা হবে।

এশিয়ান গেমসে ভালো ফলের লক্ষ্য নিয়ে এবার অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে দল গড়ে তুলতে চাইছে বাংলাদেশ হকি ফেডারেশন। জার্মান কোচের অধীনে সেই প্রস্তুতির গুরুত্বপূর্ণ পর্ব শুরু হলো ২৪ সদস্যের সংক্ষিপ্ত স্কোয়াড দিয়ে।

ক্যাম্পে থাকা ২৪ জন খেলোয়াড়:

বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ আল নাহিয়ান শুভ, মোঃ হোজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, এম এম মেহরাব হাসান সামিন, মোঃ রোমান সরকার, মোহাম্মদ ফজলে হোসেন রাব্বী, মোঃ আবেদ উদ্দিন, মোঃ শাহিদুর রহমান, ওবায়দুল হোসেন জয়, দ্বীন ইসলাম ইমন, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খীসা, আমান শরিফ, সোহানুর রহমান সবুজ, ফরহাদ আহমেদ শিতুল, নুরুজ্জামান নয়ন, মাহবুব হোসন, মাইনুল ইসলাম, রাসেল মাহমুদ, মোঃ রাকিবুল হাসান।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর