Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপের পর ফিরেই নেইমারের জোড়া গোল, হার এড়াল সান্তোস

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ১২:৪৪

ফিফা বিশ্বকাপ শেষে ক্লাব ফুটবলে ফিরেই আলো ছড়ালেন নেইমার। দুই গোল করে সান্তোসকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। তাঁর জোড়া গোলে শাপেকোয়েন্সের বিপক্ষে ২–২ গোলের ড্র করেছে সান্তোস।

ভিলা বেলমিরো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের ৩৬তম মিনিটে গোলের সূচনা করেন নেইমার। সতীর্থের সঙ্গে দারুণ ওয়ান-টু পাস খেলে বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে জালে বল পাঠান তিনি। গোলের পর তাস বিলির ভঙ্গিতে উদ্‌যাপন করে সাম্প্রতিক সময়ে ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া নিয়ে হওয়া সমালোচনার জবাবও দেন এই ফরোয়ার্ড।

প্রথমার্ধে এগিয়ে থাকলেও বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ হারায় সান্তোস। দ্বিতীয়ার্ধে টানা দুই গোল করে এগিয়ে যায় শাপেকোয়েন্স, যার একটি ছিল সান্তোসের আত্মঘাতী গোল।

বিজ্ঞাপন

ম্যাচের মাঝপথে উত্তেজনাও ছড়ান নেইমার। প্রতিপক্ষের এক খেলোয়াড় ফাউল করলে তাকে পেছন থেকে ধাক্কা দেন। রেফারি হলুদ কার্ড দেখান নেইমারকে। আগের একটি হলুদ কার্ডের কারণে ব্রাজিলিয়ান সিরি ‘এ’-তে সান্তোসের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না এই তারকা।

তবে শেষ দিকে নেইমারই সান্তোসকে বিবৃতকর হারের হাত থেকে বাঁচিয়েছেন। ম্যাচের ৯০তম মিনিটে সান্তোস পেনাল্টি পেলে স্পটকিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। সেই গোলেই ২–২ সমতায় শেষে হয়েছে ম্যাচ।

এই ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে ব্রাজিলিয়ান সিরি ‘এ’ টেবিলের ১৪তম স্থানে উঠেছে সান্তোস। অন্যদিকে ১০ পয়েন্ট নিয়ে তলানিতেই রয়েছে শাপেকোয়েন্স।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর