Sunday 14 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের সঙ্গে কাতারের ড্র

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৬ ০৪:৩৪

শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের সঙ্গে কাতারের ড্র। ছবি: সংগৃহীত

ম্যাচের মূল সময় শেষ। চলছিল অতিরিক্ত সময়ের খেলা। সেই সময়ও শেষের পথে। জয় প্রায় নিশ্চিত ধরে নিয়ে ডাগআউটে উৎসবের প্রস্তুতি নিচ্ছিল সুইসরা। কিন্তু ফুটবলের নাটকীয়তা যেন শেষ হতে চায় না। ম্যাচ শেষের বাঁশির ফু থেকে মাত্র দুয়েক-মিনিট বাকি। ঠিক তখনই এক গোলে সুইসদের মুখের হাসি কেড়ে নিয়ে ১-১ ব্যবধানে ঐতিহাসিক ড্র আদায় করে নেয় এশিয়ান চ্যাম্পিয়ন কাতার।

শনিবার (১৪ জুন) দিবাগত একটায় ক্যালিফোর্নিয়ায় এই ড্রয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্টের দেখা পেল কাতার। এর আগে বিশ্বকাপের মঞ্চে খেলা প্রতিটি ম্যাচেই পরাজয়ের স্বাদ বরণ করতে হয় তাদের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইজারল্যান্ড। তারই ফল মেলে প্রথমার্ধের ১৬ মিনিটে। ডি-বক্সের ভেতর ফাউলের ঘটনায় ভিএআর’র সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদাকে পরাস্ত করে বল জালে জড়ান সুইস ফরোয়ার্ড ব্রিল এম্বোলো। এই গোলের মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের প্রথম পেনাল্টি গোলের রেকর্ডও গড়ে সুইজারল্যান্ড।

বিজ্ঞাপন

১-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করে কাতার। তবে সুইজারল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জিদের নেতৃত্বে গড়া রক্ষণভাগ বারবার প্রতিহত করে তাদের আক্রমণ। সময় গড়াতে থাকে, কিন্তু গোলের দেখা মেলে না। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পরও স্কোরবোর্ডে জ্বলছিল সুইজারল্যান্ডের ১-০ ব্যবধানের লিড। ঠিক তখনই আসে ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত।

ইনজুরি টাইমে সুইজারল্যান্ডের ডি-বক্সের ভেতরে দ্রুতগতির এক কাউন্টার অ্যাটাক থেকে সুইস রক্ষণভাগকে ফাঁকি দিয়ে দুর্দান্ত এক গোল করেন কাতারের স্ট্রাইকার। সেই গোলেই ম্যাচে সমতা ফেরে। গ্যালারিতে থাকা হাজারো কাতারি সমর্থক উল্লাসে ফেটে পড়েন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

বিশ্বকাপের ‘বি’ গ্রুপের দল কাতার ও সুইজারল্যান্ড। কাতার প্রথম বিশ্বকাপ খেলে ২০২২ সালে স্বাগতিক কোটায়। সেবার দেশের মাটিতে গ্রুপের তিনটি ম্যাচই হেরেছে তারা। এবার ৪৮ দলের বিশ্বকাপ খেলছে নিজেদের যোগ্যতায়। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় সুইজারল্যান্ডের সঙ্গে পাল্লা দিয়ে পেরে উঠছে না এশিয়ার দলটি।

ইউরোপের ফুটবলে সুইসরা অন্যতম শক্তিশালী একটি দল। ফিফা ফুটবল বিশ্বকাপে ১৩ বার খেলছে তারা। ১৯৩৪, ১৯৩৮ ও ১৯৫৪ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছে দেশটি। সুইসরা ১৯৩৪ সালে ইতালিতে, ১৯৩৮ সালে ফ্রান্সে, ১৯৫০ সালে ব্রাজিলে, ১৯৫৪ সালে সুইজারল্যান্ডে, ১৯৬২ সালে চিলি, ১৯৬৬ ইংল্যান্ড, ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র, ২০০৬ সালে জার্মানি, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা, ২০১৪ সালে ব্রাজিল, ২০১৮ সালে রাশিয়া, ২০২২ সালে কাতার বিশ্বকাপে খেলেছে। এবার ১৩তম বিশ্বকাপ খেলছে তারা।

সারাবাংলা/পিটিএম