Sunday 07 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিম ইকবালই হলেন বিসিবি সভাপতি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ২০:১৩ | আপডেট: ৭ জুন ২০২৬ ২০:২৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্যদের নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। পরে পরিচালক পর্যদের ভোটে তামিমই হয়েছেন বোর্ড সভাপতি।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরদের ভোটে প্রথমে ২৩জন পরিচালক নির্বাচিত হন এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজন পরিচালক মনোনিত হন। এই ২৫জন পরিচালক মিলে সভাপতি নির্বাচিত করেন। তামিম ইকবাল সভাপতি পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন। অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম।

গঠনতন্ত্রে দুজন সহ-সভাপতির কথা বলা হলেও আপাতত একজন সহ-সভাপতি একজন সভাপতি নেওয়া হয়েছে নতুন বোর্ডে। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা।

বিজ্ঞাপন

পরে বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, প্রয়োজন মনে করলে পরে আরও একজন সহ-সভাপতি নিবে বোর্ড।

উল্লেখ্য, বিসিবির পরিচালনা পর্যদের নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তামিম। ক্লাব ক্যাটাগরিতে মোট ১২জন পরিচালক নির্বাচিত হয়েছেন। বাকি ১১ জন হলেন- সায়েদ ইব্রাহিম ৭২ ভোট, ইশরাফিল খসরু ৭২ ভোট, মাসুদুজ্জামান ৭০ ভোট, ফয়সাল ইয়াসির ৬৮ ভোট, ফাহিম সিনহা ৬৬ ভোট, শানিয়ান তানিম ৬৬ ভোট, সাকিব আহমেদ ৬৫ ভোট, আসিফ রব্বানি ৬৪ ভোট, মির্জা ইয়াসির ৬৩ ভোট, রফিকুল ইসলাম ৫৩ ভোট, ও ড. শামিম ৪১ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।

ক্লাব ক্যাটাগরিতে হেরে যাওয়া ৪ প্রার্থী বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২, ফয়জুর মিতু ২৩ ও মেজর ইমরোজ আহমেদ ২০টি ভোট পেয়েছেন।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে নিয়ে ক্যাটাগরি-১ এ পরিচালক ১০ জন। এর মধ্যে ৭জনই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। আজ ভোট হয়েছে খুলনা ও বরিশাল বিভাগে। বরিশাল বিভাগে পরিচালক হয়েছেন মিজানুর রহমান এবং খুলনা বিভাগে পরিচালক হয়েছেন শান্তনু ইসলাম ও শফিকুল আলম।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা নিয়ে গঠিত ক্যাটাগরি-৩ এ আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। আর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনিত দুই পরিচালক হলেন- রুহুল আমিন ও সরফরাজ আহমেদ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর