Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুর টেস্ট
নাহিদ রানার গতির ঝড়ে জয় দেখছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১৬:৪১

বাংলাদেশের ২৬৮ রানের লিডের জবাব বেশ ভালোই দিচ্ছিল পাকিস্তান। আবদুল্লাহ ফাজল,  সালামান আলী আগাদের ব্যাটে জয়ের স্বপ্নই দেখছিলেন পাকিস্তানিরা। তবে নাহিদ রানার দুটি গোলার মতো ডেলিভারি পাকিস্তানিদের প্রতিরোধ ভেঙে দিয়েছে। মিরপুর টেস্টে এখন জয় দেখছে বাংলাদেশ।

মিডল অর্ডারে জমে যাওয়া সাউদ সাকিল ও মোহাম্মদ রিজওয়ানকে ১ রানের ব্যবধানে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন নাহিদ রানা। বিশেষ করে মোহাম্মদ রিজওয়ানকে আউট করার বলটা হলো দেখার মতো। ব্যাট তুলে নিয়েছিলেন রিজওয়ান। কিন্তু নাহিদ রানার ঘণ্টায় ১৪৭.৪ কি.মি. গতির বলটি দুর্দান্তএকটা সুইং করে আঘাত হানে স্ট্যাম্পে, দেখার মতো একটা ডেলিভারি।

বিজ্ঞাপন

এই দুজন ফেরার পর পাকিস্তানকে আর প্রতিরোধ গড়তে দেয়নি বাংলাদেশ। খানিক বাদে হাসান  আলিকে ফেরান তাইজুল ইসলাম। এরপর নাহিদ রানার গতিতে ফিরেছেন নোমান আলীও।

এর আগে তাইজুল ইসলাম ফিরিয়েছেন আবদুল্লাহ ফজলকে আর তাসকিন আহমেদ ফিরিয়েছেন তাসকিন আহমেদ।

প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া বাংলাদেশ ৯ উইকেটে ২৪০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ৩ উইকেটে ১৫২ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ফিফটি করে অপরাজিত ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে ক্রিজে ছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। মুশফিক প্রথম ইনিংসের মতো করে দ্বিতীয় ইনিংসে ইনিংসটা বড় করতে পারেননি।

রানের গতি বাড়াতে গিয়ে আউট হয়েছেন নিজের ব্যক্তিগত ২২ রানের মাথায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। সময়ের দাবি অনুযায়ী দ্রুত রান তোলার চেষ্টা করতে গিয়ে পরপর উইকেট হারিয়েছে স্বাগতিকরা। আগের ইনিংসে সেঞ্চুরি করা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির দিকে এগুচ্ছিলেন। কিন্তু তিনিও দ্রুত রান তোলার চেষ্টায় ফিরেছেন ব্যক্তিগত ৮৭ রানে। ১৫০ বল খেলে ৭টি চারের সাহায্যে এই রান করেন শান্ত।

দলীয় ২৪০ রানের মাথায় নবম ব্যাটার তাসকিন আহমেদ ফিরলে সেখানেই ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে হাসান আলি ও নোমান আলি ৩টি করে উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর