Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ১৩:৫১ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৫:৪৬

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আগে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাাদেশ অধিনায়ক লিটন দাস।

আজ বাংলাদেশের হয়ে খেলতে নামছেন রিপন মন্ডল। বাংলাদেশের হয়ে অবশ্য ‘অফিসিয়াল’ অভিষেক আগেই হয়েছে তরুণ পেসারের। ২০২৩ সালের অক্টোবরে এশিয়ান গেমসে তিনটি ম্যাচ খেলেছেন রিপন। সেই ম্যাচগুলো আন্তর্জাতিক স্বীকৃতি ছিল। আজ নিজের ‘দ্বিতীয় অভিষেক’ও ভাবতে পারেন তরুণ পেসার।

নিউজিল্যান্ডের হয়ে আজ টস করতে নেমেছেন নিক কেলি। ম্যাচের আগে হঠাৎ চোট পাওয়ায় খেলা হচ্ছে না কিউই দলপতি টম ল্যাথামের। ফলে কেলিকে আজ দেওয়া হয়েছে অধিনায়কত্বের দায়িত্ব।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও রিপন মন্ডল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর