Friday 17 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ১০:৪০ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১১:০২

সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।

মোস্তাফিজুর রহমানকে ছাড়াই আজ খেলতে নামছে বাংলাদেশ। টসের আগে হুট করেই হাঁটুর ইনজুরিতে পরেন মোস্তাফিজ। যাতে আজকের ম্যাচে দেখা যাবে না তাকে। মোস্তাফিজের বদলে একাদশে ডাকা হয়েছে পিএসএলে দারুণ বোলিং করে আসা শরিফুল ইসলামকে।

এছাড়া একাদশে খুব একটা পরিবর্তন নেই। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে নিয়মিত দলটাই নেমেছে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে। মোস্তাফিজের অনুপস্থিতিতে একাদশে পেসার তিনজন- শরিফুলের সঙ্গে তাসকিন আহমেদ ও নাহিদ রানা। লেগস্পিনার রিশাদ হোসেনের সঙ্গে একাদশে অপর স্পিনার মেহেদী হাসান মিরাজ।

বিজ্ঞাপন

ব্যাটিংয়ে ওপেনিং পজিশনে সাইফ হাসানের সঙ্গে তানজিদ তামিম। এরপর নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), হেনরি নিকোলস, নিক কেলি, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডেন লেনক্স ও উইলিয়াম ও’রুর্কি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর