Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার বিসিবির বোর্ড সভা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১৯:৫৭

একদিন পর বোর্ড সভায় বসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের সঙ্গে ক্লাবগুলোর দ্বন্দ্বের কারণে ঢাকার ক্লাব ক্রিকেট অনেকটা স্থবির। এদিকে পদত্যাগ করছেন একের পর এক বোর্ড পরিচালক। তার মধ্যেই শুরু হতে যাওয়া এই বোর্ড সভায় বেশ গুরুত্বপূর্ণ আলোচনাই হবে বলে মনে করা হচ্ছে।

আগামী শনিবার (৪ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে সভা শুরু হওয়ার কথা সকাল ১১টায়।সশরীরে উপস্থিত থাকতে না পারা পরিচালকদের জন্য অনলাইনে যুক্ত হওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

বোর্ড সভার প্রাধান্য পাবে ঢাকার ক্লাব ক্রিকেটের চলমান অচলাবস্থা। ক্লাব সংগঠকদের সঙ্গে দ্বন্দ্বের কারণে কার্যত স্থবির হয়ে রয়েছে ঘরোয়া ক্রিকেটের অন্যতম প্রধান আসর ঢাকা প্রিমিয়ার লিগ। লিগ মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব) সম্প্রতি বিসিবিকে চিঠি দিয়েছে। সেই চিঠির প্রেক্ষিতে সম্ভাব্য সমাধান ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে সভায়।

বিজ্ঞাপন

এছাড়া রুটিন এজেন্ডার অংশ হিসেবে বিভিন্ন প্রশাসনিক ও ক্রিকেট-সংক্রান্ত বিষয়ও আলোচনায় আসবে। বিশেষ করে আসন্ন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়েও সিদ্ধান্ত হতে পারে। পাশাপাশি সম্প্রতি পদত্যাগ করা বিসিবির পরিচালকদের বিষয়ে আলোচনা উঠতে পারে।

অন্যদিকে, বিসিবির সর্বশেষ নির্বাচন ঘিরে গঠিত জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পাঁচ সদস্যের তদন্ত কমিটির কার্যক্রমও চলমান রয়েছে। ইতোমধ্যে বোর্ডের একাধিক পরিচালক এই কমিটির কাছে সাক্ষাৎকার দিয়েছেন। বোর্ড নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ উঠায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিষয়টি নিয়ে তদন্ত করছে এনএসসি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর