Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টি ছাড়াই বজ্রপাত, পাবনায় ২ কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২ এপ্রিল ২০২৬ ২১:০২ | আপডেট: ৩ এপ্রিল ২০২৬ ০৯:২৯

পাবনা: জেলায় বৃষ্টি ছাড়াই হঠাৎ বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আরো দুইজনের আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে জেলার সাঁথিয়ায় উপজেলায় পৃথকভাবে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে আকরাম হোসেন (৪৪) ও সোনাতলা বাজারপাড়া এলাকার কুনু মোল্লার ছেলে আবু সাইদ (৫০)।

করমজা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ফারুক হোসেন জানান, আকরাম হোসেন বিকেলে তার বাড়ির পাশে পুন্ডুরিয়া শ্মশান ঘাট এলাকায় গরুর ঘাস কাটতে যান। এ সময় কোনো বৃষ্টি না থাকলেও তার ওপর বজ্রপাত হয়। দূর থেকে স্থানীয়রা তাকে পড়ে যেতে দেখতে পান। পরে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

অপরদিকে নাগডেমড়া ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, ‘বিকেলে মাঠে পেঁয়াজ তুলতে গিয়ে হঠাৎ বজ্রপাত হলে আবু সাইদ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি খুবই সহজ সরল পরোপকারী ছিলেন। তাদের দু’জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর