Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের বড় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ১২:৪৩

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে দারুণ এক জয় তুলে নিল ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা।

এই ম্যাচে বেশ কিছু নতুন ফুটবলারকে বাজিয়ে দেখেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবুও ক্রোয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয় পেল ব্রাজিল। ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য ছিল ব্রাজিলের। একের পর এক আক্রমণ করেও প্রথমার্ধে গোল পাচ্ছিল না দলটি। শেষ পর্যন্ত প্রথমার্ধের যোগ করা সময়ে জালের দেখা মেলে। পাল্টা আক্রমণ থেকে ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ প্রচেষ্টার পর বল পেয়ে গোল করেন দানিলো সান্তোস। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে ক্রোয়েশিয়া। ৮৪তম মিনিটে গিয়ে দারুণ এক গোল আদায় করে নিয়ে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। গোলটি করেন লোভরো মাজের। তবে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ টিকতে দেয়নি ব্রাজিল। ম্যাচের শেষদিকে পেনাল্টি পায় তারা, সেখান থেকে গোল করে দলকে আবার এগিয়ে দেন ইগর থিয়াগো।

এরপর যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ায় ব্রাজিল। তরুণ এনড্রিক দারুণ একটি মুভ তৈরি করে বল বাড়ান গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে, যিনি সহজেই বল জালে পাঠান। এতে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

আগামী ১১ মে ফিফার কাছে ৫৫ জনের প্রাথমিক দল জমা দেবে ব্রাজিল। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর