Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাম্বিয়ার জালে আর্জেন্টিনার ৫ গোল

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ১২:০৮

আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

এই ম্যাচে গোল পেয়েছেন লিওনেল মেসি। সেই সঙ্গে ম্যাচের চতুর্থ মিনিটে আলভারেজের করা প্রথম গোলটির সহায়তাও করেছেন মেসি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা। চতুর্থ মিনিটেই এগিয়ে যায় দলটি। লিওনেল মেসির পাস থেকে গোল করেন হুলিয়ান আলভারেজ। এরপর বিরতির ঠিক আগে গোল আদায় করে নেন মেসি। এই গোলের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ৪০টি ভিন্ন দলের বিপক্ষে গোল করার অনন্য কীর্তিও গড়েন তিনি।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান নিকোলাস ওতামেন্দি। থিয়াগো আলমাদাকে ফাউল করার কারণে পাওয়া স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি ওতামেন্দি।

এরপর ম্যাচের ৬৮ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন জাম্বিয়ার ডিফেন্ডার ডমিনিক চান্দা। ব্যবধান হয়ে যায় ৪-০। যোগ করা সময়ে দলের পঞ্চম গোলটি করেন ভ্যালেন্টিন বারকো। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এই ম্যাচে স্কোয়াড ঘুরিয়ে দেখার সুযোগ নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। একাধিক পরিবর্তনের পাশাপাশি ৭৪ মিনিটে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে তুলে সুযোগ দেন হুয়ান মুসোকে।

বিশ্বকাপের আগে পরপর দুই প্রস্তুতি ম্যাচে জয় পেল আর্জেন্টিনা। সামনে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা, যার একটি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে ইতোমধ্যে নিশ্চিত হয়েছে সার্বিয়া। অন্য ম্যাচের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

ঢাকার বাতাসে আজ স্বস্তি
৮ জুলাই ২০২৬ ১০:০৪

আরো

সম্পর্কিত খবর