Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়
বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ০০:২৪

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা: পাকিস্তানের বিরুদ্ধে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জয় পেয়েছে বাংলাদেশ। একইসঙ্গে বাংলাদেশ ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে।

রোববার (১৫ মার্চ) মিরপুর স্টেডিয়ামে খেলায় এই ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এক বিবৃতিতে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের সাহসী তরুণেরা পাকিস্তানের বিরুদ্ধে আজকের শাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে প্রমাণ করেছে, ঐকান্তিক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ক্রিকেট দলের নজরকাড়া পারফরমেন্স বাংলাদেশকে গর্বিত করেছে। আমি আশা করি, আমাদের তরুণদের এই সাফল্য জয়যাত্রা অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর