Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান সিরিজের আগে চার দিনের ম্যাচ আয়োজনের ভাবনা বিসিবির

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ১২:১২

আগামী মে মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজের আগে লাল বলের ক্রিকেটে বাড়তি প্রস্তুতির কথা ভাবছে বাঙলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান সিরিজের আগে চার দিনের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আয়োজনের পরিকল্পনা বোর্ডের।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাকিস্তানকে আতিথ্য দেবে বাংলাদেশ। বাংলাদেশ দল গত নভেম্বরের পর থেকে টেস্ট ক্রিকেটের বাহিরে। ফলে এতো লম্বা বিরতির পর হুট করে পাকিস্তানের সামনে নেমে যাওয়ার চেয়ে ক্রিকেটারদের চার দিনের ম্যাচ খেলাতে চায় বিসিবি, সেই কারণেই বিসিএলের পরিকল্পনা। বিসিবির একটি সূত্র এমন কথাই জানিয়েছেন।

বিজ্ঞাপন

চার দিনের বিসিএলে ফাইনাল ছাড়াই মোট ছয়টি ম্যাচ আয়োজনের চিন্তাভাবনা রয়েছে। বিসিবির পরিকল্পনা, জাতীয় দলের ক্রিকেটাররা অন্তত দুটি রাউন্ড খেলুক।

এদিকে, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। বিসিবির গত নির্বাচন নিয়ে বিতর্ক উঠায় বেশ কিছু ক্লাব বোর্ডের এই কমিটিকে অবৈধ বলছে। অবৈধ বোর্ডের অধিনে কোনো ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছিল ক্লাবগুলো, তাতে এখন পর্যন্ত অটলও আছে। ফলে ঘরোয়া ক্রিকেটের আরও দুটি গুরুত্বপূর্ণ আসর— ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) এবং ঢাকা নারী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ—নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)-এর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বর্তমান বোর্ডের অধীনে খেলতে অনিচ্ছুক কয়েকটি শীর্ষ ক্লাবের আপত্তির কারণে ডিপিএল’র সূচি অনুযায়ী লিগ শুরু হবে কি না, তা নিশ্চিত নয়।

জানা গেছে, পুরুষদের ডিপিএলের ১২ দলের মধ্যে নয়টি এবং নারীদের ডিপিএলের ১০ দলের মধ্যে চারটি দল খেলতে অনাগ্রহ দেখিয়েছে। এর মধ্যে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব-এর মতো শক্তিশালী ক্লাবও রয়েছে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর