Saturday 28 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফারহানের রেকর্ড সেঞ্চুরি, পাকিস্তানের বিশাল সংগ্রহ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫২

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে শ্রীলংকাকে হারাতে হবে ৬৫ রানে। এমন কঠিন সমীকরণে খেলতে নেমে নিজেদের কাজটা অবশ্য ভালোই এগিয়ে রাখলেন পাকিস্তানি ব্যাটাররা। বিশেষ করে ওপেনার শাহিবজাদা ফারহান ও ফখর জামান। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে বিশাল সংগ্রহ পেয়েছে আগে ব্যাটিং করতে নামা পাকিস্তান।

২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১২ রান তুলেছে পাকিস্তান। সেঞ্চুরি করেছেন ওপেনার শাহিবজাদা ফারহান। ৮৪ রান করেছেন ফখর জামান। দুই ওপনারের ব্যাটে একসময় বিনা উইকেটে ১৭৬ রান তোলে পাকিস্তান। সেখান থেকে দলটি থেমেছে ২১২ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ৬৪ রান তোলে পাকিস্তান। দশম ওভার শেষ হওয়ার এক বল আগেই দলীয় শতরান পূর্ণ হয়। ওপেনার সাহিবজাদা ফারহান তখনই তুলে নেন অর্ধশতক এবং গড়েন এক আসরে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড।

বিজ্ঞাপন

ফারহান ও ফখর জামান মিলে ৯৪ বল স্থায়ী ১৭৬ রানের জুটি গড়েন। এর মাধ্যমে তারা চলতি আসরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টিম সেইফার্ট ও ফিন অ্যালেন–এর ১৭৫ রানের জুটির রেকর্ড ছাড়িয়ে যান।

১৬তম ওভারের পঞ্চম বলে দুষ্মন্ত চামিরা ১৭৬ রানের জুটি ভাঙেন। ৪২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৪ রান করে বোল্ড হন ফখর জামান। পরের ওভারে দিলশান মাদুশাঙ্কার বলে থামেন খাজা নাফাই। ২০০ থেকে দুই রান দূরে থাকতে রান আউট হন শাদাব খান।

১৯তম ওভারের প্রথম বলে সেঞ্চুরি পূর্ণ করেন ফারহান। চলতি বিশ্বকাপে এর আগেও একটা সেঞ্চুরি করেছেন ফারহান। যেটি আসরে দুই সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড।

ফারহান ৬০ বলে ৯ চার ও ৫ ছক্কায় ঠিক ১০০ রানে আউট হন। চলতি আসরে ৬ ইনিংসে তার সংগ্রহ ৩৮৩ রান, গড় ৯৫.৭৫। শেষদিকে দ্রুত উইকেট হারায় পাকিস্তান—শাহিন আফ্রিদি চার মারার পরের বলেই বিদায় নেন, নাসিম শাহও রান আউট হন।

শ্রীলঙ্কার হয়ে মাদুশাঙ্কা নেন সর্বোচ্চ তিন উইকেট, আর দাসুন শানাকা দুটি উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

হঠাৎ বেড়ে গেছে খুন-ধর্ষণ, জনমনে উদ্বেগ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২

আরো

সম্পর্কিত খবর