Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টিতে পরিত্যক্ত পাকিস্তান–নিউজিল্যান্ড ম্যাচ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৭ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের সূচনাতেই বৃষ্টির বাধা। বৃষ্টির কারণে পাকিস্তান-নিউজিল্যান্ড মধ্যকার ম্যাচটির একটা বলও মাঠে গড়ায়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ার কারণে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়েছে।

শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচের টস অবশ্য নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়েছিল। টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু টসের পর বৃষ্টির বেগ বাড়ে।

বৃষ্টি এতটাই বেড়ে যায় যে ক্রিকেটারদের আর মাঠে নামা সম্ভব হয়নি। প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করে ম্যাচ পরিত্যক্ত করার ঘোষণা দেন আম্পায়াররা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে ম্যাচ পরিত্যক্তর ঘোষণা আসে।

বিজ্ঞাপন

নিয়ম অনুযায়ী পাকিস্তান-নিউজিল্যান্ড দুই দলই একটি করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। সুপার এইটে আগামী মঙ্গলবার ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। অপর দিকে নিউজিল্যান্ড বুধবার খেলবে শ্রীলংকার বিপক্ষে।

বিজ্ঞাপন

৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৫

আরো

সম্পর্কিত খবর