ফুটবল মানচিত্রের ভৌগোলিক দূরত্ব ঘুচিয়ে বুয়েনস আইরেস আর ঢাকা এখন যেন এক সুতোয় বাঁধা। ২০২৬ ফিফা বিশ্বকাপে লিওনেল মেসিদের ঘিরে বাংলাদেশিদের আকাশছোঁয়া উন্মাদনা সচক্ষে দেখতে এখন ঢাকায় অবস্থান করছে আর্জেন্টিনা থেকে আসা একটি বিশেষ প্রতিনিধিদল। বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসার সাথে এই প্রতিনিধিদলে রয়েছেন লিওনেল মেসির ঘনিষ্ঠ বন্ধু ও বিখ্যাত আর্জেন্টাইন ইনফ্লুয়েন্সার-ভ্রমণলেখক ড্যান লান্দে (যিনি ‘রুলো’ নামে পরিচিত), কনটেন্ট ক্রিয়েটর এবং বেশ কয়েকজন সৃজনশীল পেশাজীবী। বাঙালির এমন অকৃত্রিম ভালোবাসায় মুগ্ধ হয়ে তারা সাফ জানিয়ে দিয়েছেন—“এখানে এসে মনে হচ্ছে না দেশের বাইরে আছি, মনে হচ্ছে আমি নিজের দেশ আর্জেন্টিনাতেই আছি!”
বাঙালির ফুটবল উন্মাদনা দেখতে ঢাকায় আর্জেন্টাইন টিম
মাল্টিমিডিয়া ডেক্স
২২ জুন ২০২৬ ২০:০০ | আপডেট: ২৫ জুন ২০২৬ ১৬:১৬
২২ জুন ২০২৬ ২০:০০ | আপডেট: ২৫ জুন ২০২৬ ১৬:১৬
বিশ্বকাপের নকআউটে আফ্রিকার নতুন সম্রাটদের উত্থান
ফুটবল |
৫ জুলাই ২০২৬ ১৪:০০
উত্তাপ ছড়ানো ম্যাচে এমবাপ্পে জাদুতে ফ্রান্স কোয়ার্টার ফাইনালে
ফুটবল |
৫ জুলাই ২০২৬ ১২:০০
বিশ্বকাপের শেষ ষোলো, কে কার মুখোমুখি
ফুটবল |
৪ জুলাই ২০২৬ ১৭:০০