নিপুণ হাতের স্পর্শে কারুকাজ খচিত টুপি তৈরিতে ব্যস্ত কারিগররা। দিনরাত টুপি তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়ায় দম ফেলার ফুরসত নেই তাদের। সারাবছরই ঢাকার কামরাঙ্গীর চরের টুপি কারখানাগুলো থাকে কর্মব্যস্ত। রোজা ও ঈদকে কেন্দ্র করে টুপির চাহিদা বেড়ে যায়। ব্যস্ততা বাড়ে কারখানাগুলোতেও। মধ্যপ্রাচ্যের বাজারে দৃষ্টিনন্দন বাংলাদেশি টুপি ওমান, কুয়েত, কাতার, সৌদিআরব ও বাহরাইনসহ বিভিন্ন দেশে চাহিদা রয়েছে। বাড়তি চাহিদা পূরণ করতে কারখানার শ্রমিকেরা দিনরাত কাজ করছেন। নকশা ও উপকরণভেদে কারখানায় এক ডজন টুপি পাইকারি ২০০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি হয়। রাজধানীর কামরাঙ্গীর চর ঘুরে টুপি কারখানার ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।