Monday 20 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘রংপুর পুরো বাংলাদেশকে মুক্ত করবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৪ ১৪:২৫

রংপুর: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া নারীদের মুক্ত করেছে; এবার রংপুর পুরো বাংলাদেশকে মুক্ত করবে।

শনিবার (১০ আগস্ট) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের পেছনে না হটার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীরা যেভাবে এগিয়ে এসেছে তাদের অনেক কাজ বাকি।

তিনি বলেন, তরুণদের জন্ম হয়েছে অসম্ভবকে সম্ভব করার জন্য। তোমরা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে যেটা অন্যান্যদের পক্ষে অসম্ভব ছিল। আবু সাঈদ মহান। সে বুক পেতে দিয়েছেন। মাফ চাইতে পারতেন কিন্তু করেনি।

বিজ্ঞাপন

ড. ইউনূস বলেন, তোমাদের ব্যর্থ করার জন্য বহুমানুষ অপেক্ষা করছে কিন্তু ব্যর্থ হওয়া যাবে না। তোমরা কখনোই ব্যর্থ হবে না এটা আমার আত্মবিশ্বাস।

মেয়েরা কখনোই পিছিয়ে নেই উল্লেখ করে ড. ইউনূস বলেন, মেয়েরা ছেলেদের চেয়ে কম না, মেয়েরা পারে সেটা দেখিয়ে দিয়েছে। মেয়েদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।

হিন্দু সম্প্রদায়সহ সংখ্যালঘুদের আহ্বান জানিয়ে তিনি বলেন, সংখ্যালঘুদের রক্ষা করা আমাদের দায়িত্ব। পুরো বাংলাদেশ একটা পরিবার।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো