Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বুধবার শুরু হচ্ছে থাই পণ্যের মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৪ ১৬:৫৮

ঢাকা: আগামী ১০ জুলাই দেশে শুরু হচ্ছে টপ থাই ব্র্যান্ডস। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলায় খাদ্যপণ্য, জুয়েলারি, স্বাস্থ্যসেবা, প্রসাধনী, বেডিং, স্পা, ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি, টেক্সটাইল, স্টেশনারি ও গৃহস্থালি পণ্যসহ বিশ্বমানের থাই পণ্য প্রদর্শিত হবে।

বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে টপ থাই ব্র্যান্ডস ২০২৪ মেলা, যা থাইল্যান্ড সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রোমোশন(ডিআইটিপি) এর উদ্যোগের ফসল।

রোববার (৭ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাকাওয়াদে সুমিতমোর এবং থাই ট্রেড সেন্টার এর মিনিস্টার কাউন্সেলর খেমাতাত আরচাওয়াথাম্রং।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, থাইল্যান্ড ট্রেড ফেয়ার আয়োজন শুরু হয়ে দীর্ঘদিন পূর্বে যা ছিল থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রয়াস যা উভয় দেশের জন্যই ফলপ্রসূ হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশ থেকে অনেকেই এই মেলার মাধ্যমে থাইল্যান্ড হতে তাদের ব্যাবসা খুঁজে নিতে সমর্থ হয় এবং তারা সুনামের সঙ্গে এখনও ব্যবসা করে যাচ্ছেন।

আয়োজকরা আরও জানান, আগামী ১০ জুলাই শুরু হবে টপ থাই ব্র্যান্ডস। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ১৩ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় ৬৪ টি থাই প্রতিষ্ঠান এবং বাংলাদেশে থাই পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠান অংশ নেবে ও তাদের পণ্য প্রদর্শন করবে।

থাই সংস্কৃতির সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিতে থাই নৃত্য এবং ব্যাবসায়িক মিটিং এর সুযোগ থাকছে। আরও থাকছে র‌্যাফেল ড্র তে ঢাকা ব্যাংকক ঢাকা বিমান টিকেট জেতার সুযোগ।

আয়োজকরা জানিয়েছেন, আগামী ১০ জুলাই রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

সারাবাংলা/ইএইচটি/একে