খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম রবিকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ জুলাই) আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া স্কুলের কাছে এ ঘটনা ঘটে।
ওই ইউপি চেয়ারম্যান শরাফপুর ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ গ্রহণ শেষে রাতে নিজ মোটরসাইকেলযোগে খুলনা নগরীর বাসায় ফিরছিলেন। গুটুদিয়া স্কুলের কাছে পৌঁছালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।