Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হোটেল কক্ষে মা-ছেলের গলাকাটা মরদেহ, বাবা আটক

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২ জুন ২০২৪ ১৫:২২ | আপডেট: ২ জুন ২০২৪ ১৮:৩৪

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মা ও তার এক বছরের শিশু সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের হত্যার অভিযোগে শিশুটির বাবাকে আটক করেছে পুলিশ। রাতের কোনো একসময় বনানী শুভেচ্ছা আবাসিক হোটেলে এই হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহত দুজন হলেন মা আশামনি (২০) ও তার এক বছরের ছেলে শিশু আব্দুল্লাহ আল রাফি। অভিযুক্ত সেনা সদস্য আজিজুল হক (২৩) চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। দুই মাসের ছুটিতে তিনি সপরিবারে বগুড়ায় আসেন। আজিজুল বগুড়ার ধুনটের হামিদুর রহমানের ছেলে।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় আজিজুল হক তার স্ত্রী ও সন্তানকে নিয়ে হোটেলে আসেন। রাত্রীযাপনের জন্য তিনি একটি কক্ষ ভাড়া নেন। রাতের কোনো একসময় এই হত্যার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বগুড়ার অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) সরফাত ইসলাম বলেন, স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যার পর প্রথমে হোটেল কক্ষ ত্যাগ করেছিলেন আজিজুল হক। পরে হোটেল কক্ষে এসে নাটক সাজানোর চেষ্টা করলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আজিজুল হককে আটক করে।

সারাবাংলা/আইই