Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢামেক হাসপাতালের সামনে থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২৪ ১৯:০২

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশের রাস্তা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স হবে আনুমানিক ৩০ বছর।

শনিবার (১জুন) বিকালে ৫টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমন মো. ইশতিয়াক জানান, ওই যুবক ভবঘুরে প্রকৃতির। বিকেলে জরুরি বিভাগের বাইরে ‘আনাস হোটেল’র সমানের রাস্তায় মৃত অবস্থায় পড়ে ছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

এসআই আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে সে মারা গেছে। আশপাশের কেউ তার পরিচয় জানাতে পারেনি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/পিটিএম