ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় পুনর্মিলনী আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে।
একুশে হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, অতীতের ধারাবাহিকতায় এ বছরের পুনর্মিলনী জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই হলের সাবেক ছাত্রদের মেলবন্ধন আরও জোরালো করতেই এই আয়োজন।
হল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। একুশে হল এলামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীর জন্য রেজিস্ট্রেশন ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
সশরীরে হল প্রাঙ্গণে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করা ছাড়াও রেজিস্ট্রেশন করা যাবে এই লিঙ্কে http://forms.gle/5bRRdv81Ugj37ZG57।
এ অনুষ্ঠান উপলক্ষে যেকোনো ধরনের তথ্যের জন্য যোগাযোগ করা যাবে কায়সার আহম্মেদ রকি (01712630709) ও শাওন মাহমুদের (01558959446) সঙ্গে।
ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন স্বরূপ ২০০১ সালের ২৫ মে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন অমর একুশে হল। ভাষা শহিদদের স্মরণে হলের ভবনগুলোর নামকরণ করা হয়েছে শহিদ রফিক ভবন, শহিদ সালাম ভবন, শহিদ বরকত ভবন এবং শহিদ জব্বার ভবন।