Friday 10 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোক দিবস উপলক্ষে কোতোয়ালি থানা আ.লীগের আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২২ ১৬:৩৯

ঢাকা: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও খাদ্য বিতরণের আয়োজন করা হয়। রোববার (২৮ আগস্ট) রাজধানীর পুরান ঢাকায় এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

আলোচনা সভার বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজ দেশ উন্নতির পথে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যাকারীদের হাত থেকে বাদ যায়নি পরিবারের ছোট ছেলে শেখ রাসেলও। ২০০৪ সালে ২১ শে আগস্ট গ্রেনেড হামলাকারীদের প্রধান লক্ষ্যই ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা। আল্লাহ নিজ হাতে তাকে বাঁচিয়েছেন। আজও সেই ঘাতকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এদেশটাকে ধব্বংস করার জন্য। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। যেন কোনো ষড়যন্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষতি করতে না পারে। আওয়ামীলীগকে ক্ষতি করতে না পারে।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী এম এ মান্নান বলেন, ১৫ আগস্টের হত্যাকারীরা আমাদের মাননীয় মেয়র শেখ ফজলে নূর তাপসের বাবা শেখ ফজলুল হক মনি, মা বেগম আরজু মনিকেও হত্যা করেছে। তিনিই একমাত্র বোঝেন ছোট বয়সে বাবা-মা হারানো কতটা কষ্টের। যেই সময়টা বাবা-মার কোলে আনন্দে হাসিখুশিতে সময় কাটানোর কথা, সেই সময়টা তিনি বাবা-মাকে হারিয়ে ভয়ে মুখ লুকিয়ে কেঁদেছেন। আমারা সবাই সবসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য দোয়া করব।আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন।

আলোচনা সভা শেষে দোয়া ও গরীবদের মাঝে খাদ্য বিতরন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি শরফুদ্দিন আহমেদ সেন্টু, কৃষি বিষয়ক সম্পাদক আবদুর রহমান, কার্যকরী সদস্য জসিমউদদীন খান আজম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী এম এ মান্নান। কোতোয়ালি থানার প্রচার ও প্রকাশনী সম্পাদক মো. জাহাঙ্গীর সিকদার প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন কোতোয়ালি থানার সিনিয়র সহসভাপতি হাজী মো. শাহাবুদ্দিন জনি।

সারাবাংলা/এসএসএ