Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাহিদা আহসানের মাস্টারক্লাস সনদ পেলেন অর্ধশত মেকআপ আর্টিস্ট

সারাবাংলা ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২১ ২০:৩৩

ঢাকা: আন্তর্জাতিক সনদ ও সম্মাননাপ্রাপ্ত মেকাপ আর্টিস্ট সাহিদা আহসান। দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় অর্ধশত মেকাআপ আর্টিস্টকে প্রশিক্ষণ শেষ সনদ প্রদান করেন তিনি।

বুধবার (২৯ ডিসেম্বর) ঢাকার বনানীর এক হোটেলে আয়োজিত একদিনের স্বল্প খরচে মেকওভার শীর্ষক মাস্টারক্লাস শেষে এই সনদ প্রদান করেন তিনি। এ মাস্টারক্লাসে অংশগ্রহণকারীরা সাহিদা আহসানের ২০২২ সালের সর্বপ্রথম ব্রাইডাল মাস্টারক্লাসে বিশেষ ছাড় পাবেন।

উল্লেখ্য, সাহিদা’স বিউটি ওয়ালেট এর কর্নধার সাহিদা আহসান একজন আন্তর্জাতিক সনদ ও সম্মাননা প্রাপ্ত মেকআপ আর্টিস্ট। প্রতি বছরই তাঁর নিয়মিত ক্লাসের পাশাপাশি একটি স্বল্প খরচের মেকওভার মাস্টারক্লাস এর আয়োজন করে থাকেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/আরএফ/
বিজ্ঞাপন

আরো