Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২১ ১৩:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইল: প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সাবেক ইউপি সদস্য কাতেবার শেখ খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে তার মৃত্যু হয়।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে নড়াইলের কালিয়ায় পূর্ব শত্রুতার জেরে কাতেবার শেখসহ (৫৫) তিন জনকে কুপিয়ে আহত করেছিল প্রতিপক্ষ দল।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে আমবাড়ি গ্রামের আলমগীর হোসেন এবং কাতেবার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাতেবার শেখ এবং ওই গ্রামের হায়দার শেখের ছেলে মুন শেখ (৪০) বনগ্রাম বাজার থেকে ফেরার সময় খাইরুল শেখের বাড়ির সামনে পৌঁছালে আলমগীরের লোকজন তাদের কুপিয়ে জখম করে। এসময় পাশের বাড়ির এখলাজ শেখ (৫০) ঠেকাতে গিয়ে আহত হন।

বিজ্ঞাপন

আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে কাতেবার শেখের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

সারাবাংলা/একেএম