Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনাতলায় স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ


১৯ সেপ্টেম্বর ২০২০ ১২:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার সোনাতলা পদ্মপাড়ায় স্কুল শিক্ষার্থীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় সোনাতলা থানায় মামলা দায়ের করেছেন ওই শিক্ষার্থীর মা।

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট উপজেলার পাকুল্যা ইউনিয়নের পদ্মপাড়া পূর্ব গ্রামের স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে তার বান্ধবী চম্পা বই দেয়ার জন্য বাড়িতে যেতে বলে। সেখানে যাওয়ার পর চম্পা ও তার স্বামী মাসুদ হোসেন একটি ঘরের মধ্যে তুলে দিয়ে বাহিরে থেকে দরজা আটকে দেয়। পরে সেই ঘরে আগে থেকে লুকিয়ে থাকা একই এলাকার রিয়াদ হোসেন (২৬) স্কুল শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। রিয়াদ হোসেনের নামে এলাকায় চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে।

বিজ্ঞাপন

বগুড়ার সোনাতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদ হোসেন জানান, ধর্ষণের ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে সোনাতলা থানায় মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে রিয়াদ হোসেন পলাতক রয়েছে। ধর্ষণ ছাড়াও আরও কোন অভিযোগ আছে কি না সে বিষয়েও তদন্ত চলছে। আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।