Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে অনলাইন পোর্টালের সম্পাদকের বাসায় অস্ত্র, মাদক জব্দ


২২ সেপ্টেম্বর ২০১৯ ০৯:০৭ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯ ০৯:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজারে অনলাইন পোর্টাল ‘জনতার বাণী’র সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তফা খানের বাড়ি থেকে অস্ত্র, গুলি, ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে মিরপুর-১ নম্বর সেকশনের শাহ আলীবাগের এক বাসায় অভিযান চালিয়ে দুটি চাঁদাবাজি মামলায় ফরিদুল মোস্তফাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশের সহায়তায় ডিএমপি পুলিশের একটি দল। এরপর রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে তার কক্সবাজার শহরের সমিতি পাড়ার বাড়ীতে অভিযান চালায় টেকনাফ থানা পুলিশ। সেখান থেকে অস্ত্র, গুলি, ইয়াবা ও বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ‘দুটি চাঁদাবাজি সহ ৪টি মামলার আসামি ফরিদুল মোস্তফা খানকে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মতে কক্সবাজার শহরের সমিতি পাড়ায় তার বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় ২টি অস্ত্র, ৫ রাউন্ড গুলি, ৪ হাজার ইয়াবা ও বিদেশি ১২টি মদের বোতল উদ্ধার করা হয়। অস্ত্র, গুলি, ইয়াবা ও মদের বোতল সহ সদর মডেল থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।’

বিজ্ঞাপন