Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপত্তার শঙ্কায় বাতিল ঢাবির বৈশাখী কনসার্ট


১৩ এপ্রিল ২০১৯ ১৮:৪৩ | আপডেট: ১৩ এপ্রিল ২০১৯ ২০:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কনসার্ট অবশেষে বাতিল হয়ে গেছে। দুই দফা হামলার পর আয়োজনের আর্থিক সহায়তা কারি প্রতিষ্ঠান মজো নিরাপত্তাহীনতার কথা জানিয়ে কনসার্ট বাতিল করেছে। এতে তারা প্রায় এক কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছে স্পন্সর আকিজ ফুড এন্ড  বেভারেজ  লিমিটেড।

                     আরও পড়ুন: বৈশাখী উৎসবের স্টলে হামলা, ফোক অনুষ্ঠান বাতিল

মোজোর অপরেশন ব্যান্ড হেড মার্কেটিং বিভাগের প্রধান আজম বিন তারেক  বলেন,মধ্যরাতে প্রথম অগ্নিকান্ডের ঘটনা ঘটার পর আমাকে অনেক অনুরোধ করা হয়েছে । বলা হয়েছে সবকিছু আন্ডার কন্ট্রোলে থাকবে। তাই আমি সবকিছু গুছিয়ে পুনরায় কাজ করা শুরু করলাম।সকাল ৮ টার দিকে চারজন লোক হেলমেট পরে এসে আমাদের সাউন্ড বক্স (যার দাম তেতাল্লিশ লক্ষ টাকা) সেখানে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে চলে যায়।সবকিছু মিলিয়ে আমাদের প্রায় ১ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ অবস্থায় এখানে আর কনসার্ট  আয়োজন সম্ভব না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি । কনসার্ট চালিয়ে যাওয়া সম্ভবনা।

বিজ্ঞাপন

              আরও পড়ুন: ঢাবিতে বৈশাখী উৎসবের স্টলে ভাঙচুর, ফেস্টুনে আগুন

এদিকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনেরআশ্বাসে শুধু কনসার্ট চালিয়ে যাবার কথা বললেও বিকেলে এসে তার উল্টো চিত্র দেখা যায় মল চত্বরে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মল চত্বর থেকে, সবধরণের সরাঞ্জামাদি গাড়ি ভরে নিয়ে যাওয়া হচ্ছে । সেখানে স্টেজ ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই।

মোজোর সিকিউরিটি ফোর্সের এক কর্মকর্তা বলেন,সব নিয়ে যাওয়া হয়েছে।আমাদেরকে বলা হয়েছে কনসার্ট বাতিল। এখন শুধু স্টেজের জিনিসগুলো বাকি আছে।এগুলোও একটু পরে নিয়ে যাওয়া হবে। এ মুহূর্তে কেউ কনসার্ট হবে বলে দাবি করলেও কোনো লাভ নাই।কারণ এটা এখন সম্ভব নয় ।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার বলেন,আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম সবাইকে একটা সুন্দর কনসার্ট উপহার দেওয়ার জন্য।কিন্তু যে ঘটনা ঘটানো হয়েছে আমার ভাষা নাই প্রকাশ করাে মতনা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবদুর রহিম গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমি শুনেছি। এটি কোনভাবেই কাম্য নয়।

সারাবাংলা/কেকে/জেডএফ