Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণমাধ্যমে সমালোচনা হতে হবে গঠনমূলক: তথ্যমন্ত্রী


১১ এপ্রিল ২০১৯ ০৩:৪১ | আপডেট: ১২ এপ্রিল ২০১৯ ১৭:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। নির্বাহী বিভাগের সঙ্গে  সকল গণমাধ্যমের সম্পর্ক থাকা জরুরি। গণমাধ্যমে ভালো কাজের প্রশংসা ও সমালোচনা গঠনমূলক হতে হবে বলেও জানান মন্ত্রী।

বুধবার (১০ এপ্রিল) তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক ও প্রকাশক পরিষদের সাথে মতবিনিময়সভাতে মন্ত্রী একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আকারে যেমনই হোক ছোট-বড় সকল সংবাদপত্রই গুরুত্বপূর্ণ। প্রচার সংখ্যা কম হলেও গুণগতমানে কোনো সংবাদপত্র এগিয়ে থাকতে পারে। তাই সকল সংবাদপত্রকে বস্তুনিষ্ঠটা ও গুণগতমান বজায় রাখতে সচেষ্ট থাকা প্রয়োজন।

বিজ্ঞাপন

সভায় পরিষদের সভাপতি শিহরন রশীদ ও কার্যকরী সদস্যরা কিছু প্রস্তাব উত্থাপন করলে মন্ত্রী তা সুবিবেচনাতে নেয়ার আশ্বাস দেন।

বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক ও প্রকাশক পরিষদের সভাপতি ডেইলি ট্রাইব্যুনালের সম্পাদক শিহরন রশীদ, দর্শন প্রতিদিনের সম্পাদক আতিকুর রহমান চৌধুরী, দৈনিক আমার পাতার মোঃ জসিম উদ্দিন, সিটিজেন টাইমের নাজমুল আহম্মদ তৌফিক, বাংলাদেশ কণ্ঠের ফারুক খান, চাঁদপুর জমিনের মোঃ রোকনুজ্জামান রোকন, বাংলাদেশের আলো’র মফিজুর রহমান খান বাবু, বাংলার নবকণ্ঠে রুমাজ্জল হোসেন রুবেল. আমার দিনের আহসান হাবিব, দৈনিক নবজীবনের নূরুন নাহার রিতা, ডেইলি ইভিনিং নিউজের এ,বিএম, সেলিম আহমেদ, আলোকিত একুশের সংবাদের হেদায়েত উল্যাহ মানিক, দৈনিক রুপালী বাংলাদেশের ইমদাদুল হক বিশ্বাস, দৈনিক প্রথম কথার নটো কিশোর আদিত্য, আমার বার্তা’র হারুন চৌধুরী, দৈনিক সবুজ নিশানের এডভোকেট মু. আবু সাঈদ সোহান, দৈনিক দেশবার্তার কাজী জাহিদ ইকবাল হোসেন, দৈনিক স্বাধীন বাংলার মোঃ আখলাকুল আম্বিয়া, এবং লাখোকণ্ঠের ফরিদ আহম্মদ বাঙ্গালী সভায় অংশনেন।

সভায় উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক।

সারাবাংলা/এইচএ/এসবি