Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাটিরাঙায় দুই শতাধিক বিএনপি নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান


২৭ মার্চ ২০১৯ ০৫:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা বিএনপির সদস্য ও মাটিরাঙ্গা আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো: ইয়াছিন মোল্লার নেতৃত্বে প্রায় দুই শতাধিক বিএনপি নেতাকর্মী বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের যৌথ কার্যালয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো: শামছুল হকের হাতে আওয়ামী লীগের জাতীয় প্রতীক নৌকা তুলে দেন হাজী মো: ইয়াছিন মোল্লা-সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো: ইয়াছিন মোল্লা আওয়ামী লীগে যোগদানের পুর্বে আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও খাগড়াছড়ি জেলা বিএনপি সদস্য ছাড়াও খাগড়াছড়ি পার্বত্য সম-অধিকার আন্দোলনে মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন দীর্ঘদিন।

বিজ্ঞাপন

মহান স্বাধীনতা দিবসের মতো এমন একটি গুরুত্বপূর্ণ দিনে বিএনপির নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদানের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিভিন্ন স্তরের আওয়ামী নেতৃবৃন্দরা।

সারাবাংলা/পিএ