Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যপী সংগীত উৎসব


২০ মার্চ ২০১৯ ০৭:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংগীত বিভাগের উদ্যোগে ‘তৃতীয় সংগীত উৎসব, ২০১৯’ আয়োজিত হতে যাচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে দু’দিনব্যাপী এই উৎসব চলবে।

বুধবার (২০শে মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে সংগীত উৎসবটি শুরু হবে। অনুষ্ঠানসমূহের মধ্যে রয়েছে দেশী-বিদেশী বরেণ্য শিল্পীদের সংগীত পরিবেশনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের পরিবেশনা, নৃত্যনাট্য, সেমিনার ও সম্মাননা প্রদান।

বুধবার সকাল ১১টায় উৎসবের উদ্বোধন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী জনাব কে. এম. খালিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রীমতি রীভা গাঙ্গুলী দাস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া এবং ব্যাবসায়ি ও ডায়মন্ড ওয়ার্ল্ড এর ব্যবস্থাপক পরিচালক দিলীপ কুমার আগারওয়াল।

বিজ্ঞাপন

উদ্বোধনী পর্বে সংগীত বিভাগের চেয়ারম্যান ও সংগীত উৎসব কমিটির আহ্বায়ক অণিমা রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন সংগীত বিভাগের সহকারী অধ্যাপক আলী এফ. এম. রেজোয়ান। আরও থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের পরিবেশনা।
সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে সংগীত পরিবেশন করবেন রথীন্দ্রনাথ রায়, খায়রুল আনাম শাকিল, ফেরদৌস আরা, তপন চৌধুরী, রেজওয়ানা চৌধুরী বন্যা, সুবীর নন্দী, সুপ্রিয়া দাশ (শাস্ত্রীয় সংগীত), জীমন কার্সপেল (ভিউলা, জার্মানি) সহ আরও অনেক শিল্পী। এছাড়াও থাকছে সংগীত বিভাগের বিশেষ নিবেদন রবীন্দ্র নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।

জবি সঙ্গিত

এ অনুষ্ঠানের আয়োজক সঙ্গীত বিভা‌গের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক অনিমা রায় বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু পুরান ঢাকায় অবস্থিত তাই আমরা চেষ্টা করেছি পুরনো ঢাকার এই অঞ্চলটির সাংস্কৃতিক বলয়ে একটি মিলনমেলা করার।

তিনি আরও বলেন, যাদের গান আমাদের অনুপ্রেরণা দেয়, পথ দেখায় সেই সকল শিল্পীদের আমরা সমবেত করার চেষ্টা করেছি। এখানে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরাও গাইবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মঞ্জুর ইসলাম সেমিনারে প্রবন্ধ পাঠ করবেন। এছাড়া আরও থাকছে সঙ্গীত বিষয়ক আলোচনা।

উল্লেখ্য, সমাপনী দিনে (২১শে মার্চ) বেলা ১২:৩০টায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী ও রবীন্দ্র সঙ্গীতশিল্পী মিতা হককে সম্মাননা প্রদান করা হবে ।

সারাবাংলা/জেআর/আরএফ